• ঢাকা
  • বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ , রাত ১২:৫৫
  • ২ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / খেলাধুলা

বিপিএলে প্লে-অফের চার দল চূড়ান্ত, দেখে নিন সময়সূচি

রিপোর্টার : দৈনিক গণমানুষের বাংলাদেশ
বিপিএলে প্লে-অফের চার দল চূড়ান্ত, দেখে নিন সময়সূচি ই-পেপার/প্রিন্ট ভিউ

সমালোচনা ও বিতর্কের মাঝেও জমজমাটভাবে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্ব। উত্তেজনায় ঠাসা গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সেরা চারের দল নির্ধারণের জন্য।

এবারের বিপিএলের লিগ পর্ব ছিল অনিশ্চয়তায় ভরা। রংপুর রাইডার্স টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করলেও শীর্ষ দুইয়ে থাকতে পারেনি, ফলে তাদের খেলতে হবে এলিমিনেটর ম্যাচ। অন্যদিকে টুর্নামেন্টের মাঝপথে শঙ্কায় থাকা চিটাগং কিংস ঘুরে দাঁড়িয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে। খুলনা টাইগার্সও শেষ ম্যাচে এসে নিশ্চিত করেছে সেরা চারে জায়গা।

প্লে-অফের সূচি:

এলিমিনেটর ম্যাচ: রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স মুখোমুখি হবে সোমবার দুপুর ১:৩০টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচে হারলেই বিদায় নিতে হবে, আর জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

প্রথম কোয়ালিফায়ার: সোমবার সন্ধ্যা ৬:৩০টায় মাঠে নামবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে, আর হারা দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে।

দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারে হারা দল ও এলিমিনেটর জয়ী দলের মধ্যে বুধবার অনুষ্ঠিত হবে এই ম্যাচ। জয়ী দল জায়গা করে নেবে ফাইনালে।

গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্স। এখন সেরা চার দল লড়বে ট্রফির জন্য, দেখার অপেক্ষা কে হাসবে শেষ হাসি!


বাংলাদেশ

খেলাধুলা

আরও পড়ুন