• ঢাকা
  • রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ , সকাল ০৬:০০
  • ২৩ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বিএনপি নেতার বুলবুলের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ!" মসজিদের ইমাম কে লাঞ্ছিত করার  হুমকি

রিপোর্টার : দৈনিক গণমানুষের বাংলাদেশ
বিএনপি নেতার বুলবুলের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ!"  মসজিদের ইমাম কে লাঞ্ছিত করার  হুমকি ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক:

 ময়মনসিংহ জেলার ভালুকা থানা বিএনপির সদস্য মোর্শেদ গ্রুপের আহমেদ ইমতিয়াজ বুলবুল উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আগামী ২৬শে ফেব্রুয়ারি ইসলামি সংগীত অনুষ্ঠানের পোষ্টারে তার নাম না দেওয়ার কারণে উথুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব  মুফতি মামুনুর রশিদ ও সাইফুল হক সেলিম  সাধারণ সম্পাদকে হুমকি দিয়েছে। সে ইমাম সাহেবকে মসজিদ থেকে ঘার ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দিয়েছে। ইসলামী সংগীত অনুষ্ঠানের আয়োজক কমিটি জানান, আহমেদ ইমতিয়াজ বুলবুল ইতিপূর্বেও উথুরা কওমি মাদ্রাসার পাশে অশ্লীল মেয়েদের এবং মাতাল লোক দিয়ে যাত্রা গানের আয়োজন করে, আমরা সকলে মিলে সেটি বন্ধ করে দেই। তখন থেকেই আমাদের উপর ক্ষুব্ধ হয়ে বিভিন্ন ইস্যুতে  হুমকি দিয়ে আসছে । সে একজন নামকরা সুদের ব্যবসায়ী, তাকে এলাকার কেউ পছন্দ করে না, তাই তার নাম দেয়া হয় নাই। তার ব্যবহারে তৌহিদী জনতা ক্ষুব্ধ। এমন উগ্র মেজাজের লোক বিএনপি ও সমাজের জন্য ক্ষতি কারক বলে মনেকরে অনেকেই । সরেজমিনে দেখাযায় ৫ই আগস্ট এর পরে উথুরা ইউনিয়নের  বিভিন্ন ফ্যাক্টরিতে চাঁদাবাজি ও মুরগির বৃষ্টা ব্যবসার সিন্ডিকেট  নিয়ন্ত্রণ বাহুবলি প্রদর্শন করতে থাকে। সে থানার নেতা কাউকে পড়ুয়া করার সময় নাই।এমনকি দলীয় হাই কমান্ড ও নির্দেশনা অপেক্ষা করে বাহাল তবিয়তে তার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। বিষয়টি তদন্ত করে যথাপোযুক্ত পদক্ষেপ গ্রহন করার জন্য দাবি করছেন এলাকাবাসী।



সারাবাংলা

অপরাধ

ময়মনসিংহ

আরও পড়ুন