ই-পেপার/প্রিন্ট ভিউ
মো: বাবুল হুসাইন : গতকাল রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা যাত্রাবাড়ি মধ্য থানার নয়ানগরে এলাকাবাসীর সন্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জননেতা জনাব আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শুরা সদস্য ও যাত্রাবাড়ী মধ্য থানার আমীর এ্যাডভোকেট আবুল কালাম আজাদ , এবং ইফতার মাহফিল অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন, আরো উপস্থিত ছিলেন থানার শুরা ও কর্ম পরিষদ সদস্যবৃন্দ এছাড়াও থানা এবং ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল সকল কর্মী, সুধী, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়ার আগে আগত মুসল্লি দের উদ্দেশ্য সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন বাংলাদেশ জামায়েত ইসলামীএকটি পরীক্ষিত দল। এই দল কখনো স্বার্থের জন্য রাজনীতি করেনা সর্বদা আল্লাহকে রাজি খুশি, আল্লাহর ভয় দিলে রেখে জনগণের কল্যাণে ও মানব সেবা রাজনীতি করে। আগামীতে আল্লাহ চাহেন আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ববার পাই তাহলে মহানগর থেকে নগর নগর থেকে গ্রাম এবং তৃণমূল পর্যায়ে প্রতিটি ঘরে ঘরে মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা আমাদের আদর্শ। আমরা খোলাফায়ে রাশেদিনের মত একটি আদর্শ জবাবদিহিতা মূলক ন্যায় সঙ্গত ন্যায়বিচার প্রতিষ্ঠায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে পারব ইনশাআল্লাহ। কারণ আমাদের দল এমন দল এমন কর্মী তারা কাজ করে আল্লাহ ও রাসুলের খুশি করার জন্য নিজেদের আখের গোছানোর জন্য কেউ কাজ করে না। আমাদের রাজনীতি আমাদের কর্মপরিকল্পনা উন্নয়নমুখী। আমরা লুটেরার রাজনীতি করিনা। তিনি আরো বলেন সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই সুশীল জ্ঞান সম্পূর্ণ লোক আপনারা পর্যবেক্ষণ করুন অনুধাবন করুন আগামীতে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মসনদ কোন রাজনৈতিক দলের জন্য যথা উপযুক্ত। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদের সঠিক জ্ঞান ও বুঝ দান করুক আমিন