• ঢাকা
  • মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ , বিকাল ০৫:৪৫
  • ২ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সেতারা বেগম সেতুর পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে উপহারসামগ্রী বিতরণ

রিপোর্টার : দৈনিক গণমানুষের বাংলাদেশ
সেতারা বেগম সেতুর পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে উপহারসামগ্রী বিতরণ ই-পেপার/প্রিন্ট ভিউ

সিনিয়র স্টাফ রিপোর্টার: রোমানা সঞ্জু, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও জনদরদী সেতারা বেগম সেতুর পক্ষ থেকে ঈদ-উল-আযহা উপলক্ষে সাংবাদিকদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।


গত ১৭ জুন, মঙ্গলবার বিকেল ৩টায় দক্ষিণ খান ফায়দাবাদ খন্দকার স্কুল সংলগ্ন সেতু আপার নিজস্ব অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক সাংবাদিকের মাঝে গরুর মাংস ও ইউকো গুডস লিমিটেডের তৈরি পার্স ব্যাগ বিতরণ করা হয়।


এসময় উত্তরার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বিশেষ করে, বৃহত্তর উত্তরা প্রেস ক্লাব, সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি, বৃহত্তর উত্তরা সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডসহ একাধিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উত্তরা, তুরাগ, উত্তর খান, দক্ষিণ খান, খিলক্ষেত, টঙ্গী ও গাজীপুর এলাকার গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতারা বেগম সেতুর সুযোগ্য পুত্র, ইউকো গুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব সাইদুর ইসলাম। তিনি বলেন, “আমি একজন ব্যবসায়ী মানুষ, কিন্তু আমার মা সেতারা বেগম সেতুর সমাজসেবামূলক কাজে সবসময়ই পাশে থাকার চেষ্টা করি। আমার মা সবসময় গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান। তার নির্দেশেই আমি ছোটবেলা থেকেই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করে আসছি। আমার মা যেন হাসিমুখে থাকতে পারেন, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”


তিনি আরও জানান, শুধু ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ড নয়, দেশের বিভিন্ন জেলা এবং উত্তরার বিভিন্ন এলাকায়ও তিনি সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন। তিনি সাংবাদিকদের জাতির বিবেক হিসেবে উল্লেখ করে বলেন, “আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরও ভালোভাবে মানুষের সেবা করতে পারবো।”


অনুষ্ঠানে কাউন্সিলর পদপ্রার্থী সেতারা বেগম সেতুর প্রধান সমন্বয়ক ইমদাদুল হক শাহীন বলেন, “এই কোরবানির ঈদে আমরা প্রায় ১৬ হাজার পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করেছি। প্রতিদিন একটি করে গরু কোরবানি দিয়ে বিভিন্ন ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম সেতু আপার নির্দেশ ও সিইও সাইদুর ইসলাম ভাইয়ের অর্থায়নে পরিচালিত হচ্ছে।” তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।


সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বৃহত্তর উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রাজু আহম্মেদ তাইজুল। তিনি বলেন, “আমি বহু বছর ধরে সাইদুর ইসলাম ভাইকে চিনি এবং জানি তিনি একজন মিডিয়া-সুবন্ধু, উদারমনা এবং মানবিক মানুষ। সেতারা বেগম সেতু একজন সফল ও সার্থক মা। তার সমাজসেবামূলক কাজের জন্য আমরা গর্বিত।”


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক মোখলেছুর রহমান মাসুম, এম কাজল খান, ডি এম শাহীন, সুজন আহম্মেদ, সুমন চৌধুরী, নয়ন মনির, সানজিদা রুমা, কামরুল ইসলাম রনি, আশরাফুল ইসলাম সুজন, জাহাঙ্গীর আলম, তাসলিমা তমা, আনোয়ার হোসেন মিন্টু, কাজী আশরাফুল ইসলামসহ আরও অনেকে।


অনুষ্ঠানের শেষে সাংবাদিকবৃন্দ ‘মা কাউন্সিল’-এর ভবিষ্যৎ সাফল্য কামনায় দোয়া করেন এবং সেতারা বেগম সেতুর পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


বাংলাদেশ

রাজনীতি

সারাবাংলা

বিএনপি

বাংলাদেশ

আরও পড়ুন